• Latest News

    বাইশারীতে পুলিশের অভিযানে জাহাঙ্গীর বাহিনীর প্রধান গ্রেপ্তার


    বাইশারী প্রতিনিধি:
    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের যৌথ অভিযানে শীর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হয়েছে। শুক্রবার ভোর রাত ৫টার দিকে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ, গর্জনিয়া ফাঁড়ি পুলিশ, ঈদগড় ফাঁড়ি পুলিশের যৌথ অভিযানে বাইশারী সীমান্ত সংলগ্ন রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের গহীন অরণ্য হাতিমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শীর্ষ ডাকাত জাহাঙ্গীর আলম (৩০) রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের উত্তর বড়বিল গ্রামের বাসিন্দা মৃত আমির হোসেনের পুত্র। অভিযানে নেতৃত্বদানকারী বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবু মুসা জানান, গত তিনদিন যাবৎ ডাকাত দলকে গ্রেপ্তারের জন্য পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত ছিল। পাশাপাশি ডাকাত ধরার জন্য বিভিন্ন সোর্স নিয়োগের মাধ্যমে কলাকৌশল অবলম্বন করা হয়। এরই অংশ হিসেবে ভোর রাতে ওৎপেতে থাকা পুলিশ সদস্যরা শীর্ষ ডাকাত জাহাঙ্গীরকে গ্রেপ্তার করতে সক্ষম হন। ধৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে রামু থানা ও নাইক্ষ্যংছড়ি থানায় অর্ধ ডজন ডাকাতি, চাঁদাবাজি, হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। এরই মধ্যে একটি মামলায় ৭ বছরের সাজা হয়েছে। নাইক্ষ্যংছড়ির থানা যার মামলা নং- ০১, তাং- ০৪/০৬/২০০৮। এছাড়া গর্জনিয়া বড়বিলের আলোচিত দুই শিশু হত্যাকান্ড মামলার অন্যতম আসামী।
    স্থানীয়রা জানান, জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর দীর্ঘকাল যাবৎ এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। সে বাইশারী ঈদগড় সড়ক পথে অপহরণ, খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন কর্মকান্ডে জড়িত রয়েছে। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলে জনসাধারণ। পাশাপাশি পুলিশের এই সাঁড়াশি অভিযানকে এলাকাবাসী সাধুবাদ জানান। পুলিশ জানায়, ডাকাত ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
    নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ এস,এম তৌহিদ কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রয়েছে। বর্তমানে উক্ত মামলায় তার ৭ বছরের সাজা হয়েছে। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বাইশারীতে পুলিশের অভিযানে জাহাঙ্গীর বাহিনীর প্রধান গ্রেপ্তার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান