• Latest News

    চৌফলদন্ডীতে লবণের গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার

    সেলিম উদ্দিন, ঈদগাঁও:
    কক্সবাজার সদরের চৌফলদন্ডী নতুন মহাল এলাকায় পানি ভর্তি একটি লবণের গর্ত থেকে মুহাম্মদ নাসের (৮) নামের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তার লাশ উদ্বার করেন স্থানীয়রা। নিহত নাসের চৗফলদন্ডী নতুন মহাল এলাকার আবু তাহের ও হাজেরা কাসেমের ছেলে। বর্তমানে তারা দু’জনই সৌদি আরবে রয়েছেন। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. খায়রুজ্জামান বলেন, পড়ালেখা করাতে প্রবাসী বাবা-মা গত ১২ জুন নাসেরকে দেশে তার চাচাদের কাছে পাঠান। অন্যদিনের মতো শুক্রবার বিকেলে পাড়ার শিশুদের সঙ্গে খেলছিল নাসের। কিন্তু সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ হয়। রাত অবধি খোঁজ না পেয়ে মাইকিং করা হয়। শনিবার সকালে মাছ ধরতে গিয়ে এক জেলে এলাকার দণি পাশের লবণ মাঠের পানি ভর্তি খালে তাকে ভাসমান অবস্থায় দেখে স্বজনদের খবর দেয়। স্বজনরা মরদেহটি উদ্ধার করে পুলিশে খবর দেয়। তিনি আরও বলেন, বাবা-মা প্রবাসে থাকায় নাসেরের মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। তাই ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চৌফলদন্ডীতে লবণের গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান