কক্সবার্তা ডেস্ক:
ঢাকার নবাবগঞ্জে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে গ্রাম্য সালিশে জুতা পেটা করায় নুরুল হক খান (৩৭) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।শনিবার বিকেলে উপজেলার আগলা ইউনিয়নের বেনুখালী গ্রামে এ ঘটনা ঘটে। নুরুল হক ওই গ্রামের কুব্বাত খানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রতিবেশীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে শনিবার সকাল ১০টার দিকে বাড়ির উঠানে গ্রাম্য সালিশ বসানো হয়। স্থানীয় আগলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য রমজান খান এ শালিস বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী সদস্য ফরিদা পারভিন, স্থানীয় বাসিন্দা শেখ কামরুল হোসেন, বেলায়েত হোসেন, শেখ জুম্মন মিয়া, শেখ রফিকুল ইসলামসহ অনেকে। সালিশে ইউপি সদস্য রমজান খান অভিযুক্ত নুরুল হক খানকে জুতা দিয়ে ১০টি বারি দেয়ার রায় দেন।
নুরুলের ছোট ভাই নাঈম খান জানান, এ ঘটনার পর দুপুর পর্যন্ত নুরুল ঘরে ছিল। কোন এক সময়ে সে বিষপান করেন। বিকাল সাড়ে ৫টার দিকে আমরা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিচ্ছুক্ষণ পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আগলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য রমজান খান বলেন, নুরুল মারা গেছে বলে শুনেছি। খারাপ কাজ করায় ওর নামে জিডিও করা হয়েছে।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক কামরুল ইসলাম বলেন, সরেজমিন পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
//ইত্তেফাক//সংগ্রহীত ফাইল ছবি//
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: গ্রাম্য শালিসে জুতা পেটা, অভিমানে যুবকের আত্মহত্যা
Rating: 5
Reviewed By: Unknown