• Latest News

    খুটাখালীর ট্রাক চালক নেজাম ১০ হাজার ইয়াবা সহ আটক!


    নিজস্ব প্রতিনিধি::


     কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় নিয়মিত ট্রাকে করে পণ্য আনা-নেওয়া করেন চালক নেজাম উদ্দিন (৩১)। আসার পথে টেকনাফ থেকে ইয়াবা কিনে সেগুলো পণ্যের ফাঁকে গুঁজে নগরীতে এসে বিক্রি করেন।
    এভাবে কয়েকটি চালান আনার পর রোববার (০২ জুলাই) তাকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। তার কাছে ১০ হাজার ইয়াবা পাওয়া গেছে।
    নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন বলেন, নেজাম ট্রাক চালায়। আড়ালে ইয়াবার ব্যবসা করে। টেকনাফ থেকে প্রতি পিস সর্বোচ্চ আড়াইশ থেকে তিনশ টাকায় কিনে চট্টগ্রামে এসে চারশ কিংবা পাঁচশ টাকায় বিক্রি করে। আবার ঢাকার পার্টির কাছেও সে ইয়াবা সরবরাহ করে।
    ‘টেকনাফ থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে নেজাম নিয়মিত চট্টগ্রামে আসে।  এর সঙ্গে সে ইয়াবাও নিয়ে আসে।’
    নেজাম কক্সবাজারের চকরিয়া উপজেলা খুটাখালি উত্তরপাড়ার নুর আহম্মদের ছেলে।
    রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে শাহ আমানত সেতুর দক্ষিণ পাড় থেকে গ্রেফতার করা হয়েছে। আসিফ মহিউদ্দিন জানান, ট্রাকটি খালি ছিল। এর টুলবক্সে তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।নেজামের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন আসিফ মহিউদ্দিন। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালীর ট্রাক চালক নেজাম ১০ হাজার ইয়াবা সহ আটক! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান