• Latest News

    মাতারবাড়ী সংযোগ সড়কের বেহাল দশা, অসহনীয় দূর্ভোগে সিঙ্গাপুরের স্বপ্ন!


    আল জাবের:
    সরকারের বাস্তবায়নাধিন অর্থনৈতিক জোন হিসাবে দেশের সব চেয়ে বড় বাজেটের উন্নয়ন প্রকল্প মাতারবাড়ী কয়লা ভিত্তিকি বিদ্যুৎ কেন্দ্র। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে এখনো পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারের পদস্থ কর্মকর্তারা স্বপ্নের সিঙ্গাপুরের গল্প শুনালেও অনেকটা হতাশ মাতারবাড়ীবাসী।
    কেননা মাতারবাড়ী যাতায়াতের একমাত্র মাধ্যম উত্তর নলবিলা জনতাবাজার-মাতারবাড়ী জিসি সংযোগ সড়ক জন্মলগ্ন থেকেই রোগাক্রান্ত। নির্মানের শুরুতেই পরিকল্পিত ভাবে না হওয়ায় বর্ষাকালে প্লাবিত হয়ে ভাঙনের সৃষ্টি বার বার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর পর শুরু হয় সংস্কার কাজের নামে ব্যাপক অনিয়ম দূর্ণীতি লুটপাট এমন অভিযোগ স্থানীয় সাধারন মানুষের।
    বিগত কয়েক বছর থেকে কয়লা বিদ্যুৎ প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হলে দ্বীপবাসি স্বপ্ন দেখেছিল অন্ততঃ মাতারবাড়ী সংযোগ সড়কের বেহাল দশা থেকে এলাকাবাসী রেহাই পাবে। আর বিশেষ করে সম্প্রতি সরকারের প্রভাবশালী মন্ত্রী সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মাতারবাড়ী সংযোগ সড়কের লন্ডভন্ড অবস্থা সরজমিনে দেখে যাওয়ায় সড়ক যন্ত্রনায় অস্থির মাতারবাড়িবাসি আশায় বুক বেধেছিল। সাধারণ মানুষের দৃঢ বিশ্বাস ছিল সড়ক ও সেতু মন্ত্রী দেখে যাওয়ার পর দীর্ঘদিনের সড়ক দূর্ভোগ থেকে মুক্তিপাবে। স্থানীয় নেতৃবৃন্দরাও আশ্বস্ত করেছিল খুব শীঘ্রই জুরুরী মেরামত কাজ শুরু হবে।
    কিন্তু এখনো যেই লাউ সেই কদু থেকে গেল। গেল ঈদে ঘরমূখো মানুষের দূর্ভোগ লাগবে জরুরী মেরামতের নির্দেশনা থাকলেও নিয়োজিত ঠিকাদার তেমন কোন কাজ না করায় বাড়ছে ধলঘাটা-মাতারবাড়ীর লক্ষাধিক জনগোষ্ঠির অবর্ননীয় সড়ক দূর্ভোগ। এখনো দিনের পর দিন ভাঙনের পরিধি বাড়তে থাকলেও দেখার যেন কেউ নেই।
    এছাড়া মাতারবাড়ীতে দুজন জেলা পরিষদ সদস্য এবং জেলা-উপজেলা পর্যায়ের সরকারদলীয় নেতৃবৃন্দ থাকা সত্বেও মানসম্মত সড়ক মেরামত কাজ না হওয়ায় এতে ক্ষুদ্ধ এলকাবাসী। এর ফলে বিরুপ প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে এমনই মনে করেন অনেকেই। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, মাতারবাড়ী সংযোগ সড়কের ব্রিক সলিন এবং গাইডওয়ালসহ আনুসাঙ্গিক মেরামত কাজের জন্য এককোটি সাইত্রিশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়।
    বিগত দু মাস পূর্বে মাতারবাড়ী সেতু”র পূর্বপাশ থেকে ব্রিক সলিন ও গাইড়ওয়ালের কাজ শুরু হলে অনিয়মের অভিযোগে সংবাদ পরিবেশিত হলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ এমন অভিযোগ স্থানীয়দের। প্রায় সময় সড়কটি সাগরের জোয়ারের পানিতে ভেঙ্গে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে লোকজন। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী এল জি ই ডি মহেশখালী ছৈয়দ জাকির হোসেন জানান-সড়ক দূর্ভোগ লাগবের জন্য ঠিকাদারের মাধ্যমে বালি ভরাট করে পায়ে হেঠে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
    বর্তমানে বৃষ্টি হওয়ায় নতুনভাবে ভাঙনের স্থানগুলোর কোন কাজ করা যাচ্ছেনা। বৃষ্টির পরে প্রয়োজনীয় মাটি ভরাটসহ প্রয়োজনীয় সব কাজ করা হবে বলে জানান এ কর্মকর্তা।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মাতারবাড়ী সংযোগ সড়কের বেহাল দশা, অসহনীয় দূর্ভোগে সিঙ্গাপুরের স্বপ্ন! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান