আবদুল মালেক সিকদার, রামু:
রামুতে ১৪টি মন্দির ও ২টি শ্মশানের প্রতিটিন জন্য ২০হাজার টাকা করে মোট ৩লক্ষ ২০হাজার টাকা প্রদান করেছেন বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি সুপ্ত ভূষণ বড়ুয়া।
মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভান্তে ও পুরোহিতদের এই চেক প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর ট্রাস্টী অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন। উপস্থিত ছিলেন ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো, রামু সীমা বিহারের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, যুবলীগ নেতা মাশেকুর রহমান মাশেক ও নবিউল হক আরকানসহ বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: রামুতে ১৪টি মন্দির ও ২টি শ্মশানকে অনুদান
Rating: 5
Reviewed By: Unknown