মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসাইন গতকাল মঙ্গলবার চকরিয়া ভূমি অফিস, চকরিয়া থানা, চিরিংগা ইউনিয়ন ভূমি অফিস ও ডুলাহাজারা ডিগ্রী কলেজ পরিদর্শন করেন।
ডুলাহাজারা ডিগ্রি কলেজ পরিদর্শনকালে মাননীয় প্রশাসককে ফুল দিয়ে অভ্যর্থনা জানান কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও অত্র কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম। সাথে ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহেদুল ইসলাম।
এসময় তিনি মানবিক, ব্যবসায়ী শিক্ষা ও বিজ্ঞান শাখার শ্রেণীগুলোর পাঠদান পর্যবেক্ষণ করেন। শিক্ষকদের সাথে মতবিনিময়ের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সাথে বিভিন্ন আলোচনায় অংশ নেন জেলা প্রাশাসক। তিনি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্ন করেন এবং স্বতঃস্ফূর্তভাবে প্রশ্নের জবাব দেয় শিক্ষার্থীরা।
পরে জেলা প্রশাসক ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন। বক্তৃতার এক পর্যায়ে তিনি বলেন, তোমরা শিক্ষা গ্রহণ করো নিজের জন্য আর জ্ঞান অর্জন করো অপরের জন্য। তিনি আরো বলেন, মেধাবী শিক্ষার্থীদের মাধ্যমেই আগামী দিনে বিনির্মিত হবে আমাদের প্রত্যাশিত সোনার বাংলাদেশ। ভবিষ্যত প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে ছাত্র-ছাত্রীদের প্রকৃত পড়ালেখার প্রতি গুরুত্বারোপ করেন। সবশেষে তিনি বিভিন্ন শ্রেণীকক্ষ পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন এবং লেখাপড়ার মান যাতে আরো উন্নত হয় সে ব্যাপারে সকল শিক্ষককে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন। ডুলাহাজারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী দৈনিক রূপালী সৈকতকে বলেন 'বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপে আজ ডুলাহাজারা কলেজ থেকে ডুলাহাজারা ডিগ্রী কলেজে উন্নীত হয়েছে। উন্নত পড়ালেখার মান ও সকলের আন্তরিকতায় আমাদের কলেজ আরো এগিয়ে যাবে বলে আশা করছি।' এতে আরো উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, কলেজ পরিচালনা কমিটির সদস্য মেমোরিয়াল খ্রিষ্টান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌনেন্দু বিকাশ দে ও আব্দুল মতলব সিকদার সহ কলেজের সকল অধ্যাপকবৃন্দ।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজার জেলা প্রশাসকের ডুলাহাজারা ডিগ্রী কলেজ পরিদর্শন
Rating: 5
Reviewed By: Unknown