• Latest News

    বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, কলেজ অধ্যক্ষ সাময়িক বরখাস্ত


    বাংলা ট্রিবিউন:
    বঙ্গবন্ধুকে কটূক্তিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মানিকগঞ্জের শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাসুদেব কুমার দে শিকদারকে সাময়িক বরখাস্ত করেছে কলেজের গভর্নিং বডি। তবে ম্যানেজিং কমিটিকে অবৈধ উল্লেখ করে বরখাস্তের আদেশ প্রত্যাখান করেছেন অধ্যক্ষ।
    তার দাবি, গত ১৫ জুন কলেজের গভর্নিং বডির মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী আকবর তাকে বরখাস্ত করার অধিকার রাখেন না। পুরো বিষয়টিকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও দাবি করেন তিনি।
    এদিকে, নবীনবরণকে কেন্দ্র করে শনিবার (১ জুলাই) কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুটি গ্রুপে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
    শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল মোহাম্মদ রাশেদ বলেন, কলেজ ব্যবস্থাপনা আইনে বলা আছে- কোন শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে পরবর্তী কমিটি গঠন প্রক্রিয়াধীন থাকলে সাবেক কমিটির সভাপতি আইনগতভাবে বৈধ থাকবেন।
    গত ২৯ জুন ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী আকবর স্বাক্ষরিত বরখাস্তের নোটিশ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি, ব্যক্তিস্বার্থে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার পরিপ্রেক্ষিতে ছাত্র বিক্ষোভ এবং ভর্তি কার্যক্রম শেষ না হতেই ম্যানেজিং কমিটির অনুমতি না নিয়ে নবীণবরণ অনুষ্ঠানের আয়োজন করার অভিযোগে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
    ম্যানেজিং কমিটির সভাপতি আলী আকবর কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা স্বীকার করে বলেন,পরবর্তী কমিটির নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত কার্যক্রম পরিচালনার এখতিয়ার তার আছে।
    শনিবার ছিল কলেজের নবীনবরণের নির্ধারিত তারিখ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম জাহিদ। কিন্তু এর বিরোধীতা করে আসছিল কলেজ শাখা ছাত্রলীগের একটি অংশ।
    সকাল থেকে নবীনবরণ অনুষ্ঠানের সমর্থক পক্ষটি কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। অন্যদিকে অধ্যক্ষের বিরুদ্ধে অবস্থান নেওয়া অংশটিও ক্যাম্পাসে অবস্থান নেয়। তারাও প্রতিবাদ সভার জন্য মঞ্চ নির্মাণ করতে থাকে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ দ্রুত ক্যাম্পাসে অবস্থান নেওয়ায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
    (সংগ্রহীত ফাইল ছবি)

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, কলেজ অধ্যক্ষ সাময়িক বরখাস্ত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান