• Latest News

    খুটাখালী থেকে অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার




    চকরিয়া প্রতিনিধি::



    চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র আইনে দায়ের করা মামলার ১৭বছরের সাজাপ্রাপ্ত আসামি জামাল উদ্দিনকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে থানার এসআই সুকান্ত চৌধুরীসহ পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খুটাখালী থেকে ওই আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি জামাল উদ্দিন উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্বপাড়া গ্রামের নুরুল আলমের ছেলে।
    অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার এসআই (উপ-পরিদর্শক) সুকান্ত চৌধুরী বলেন, ২০০২ সালের একটি অস্ত্র মামলার দুটি দুই অভিযোগের প্রেক্ষিতে আদালত আসামি জামাল উদ্দিনকে ১০বছর ও সাতবছরসহ মোট ১৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। আদালতের রায়ের পর থেকে আসামি জামাল পলাতক ছিলেন। তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে আসামি জামাল বাড়ি আসার খবর পেয়ে কয়েকদিন ধরে তাঁরা গতিবিধি লক্ষ্য করা হয়। পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।



    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালী থেকে অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান