• Latest News

    একই ফ্রেমে গাদ্দাফির সঙ্গে ক্যাটরিনা!





    বিনোদন বার্তা::
    সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে 'জগ্গা জাসুস'-এর প্রচারে ব্যস্ত ক্যাটরিনা কাইফ। কিন্তু অতীত মানুষের পিছু বোধহয় কখনওই ছাড়ে না। যেমনটি ছাড়ল না ক্যাটরিনাকেও। এর জন্য অবশ্য জুনিয়র কাপুর কিংবা সালমান খান দায়ী নন, এর জন্য দায়ী লিবিয়ার প্রয়াত লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি।

    স্বৈরাচারী শাসক গাদ্দাফির মৃত্যুতে প্রায় কয়েক দশকের একনায়কতন্ত্রের অবসান হয়েছিল লিবিয়ায়। কিন্তু রাষ্ট্রনেতার মৃত্যু নিয়ে রয়েছে নানা বিতর্ক। শোনা যায়, নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই রাষ্ট্রনেতাকে।

    ২০১১ সালে প্রয়াত সেই রাষ্টনায়কের নামই ফের উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলির শিরোনামে। সৌজন্যে ক্যাটরিনা কাইফ। কারণ সম্প্রতি গাদ্দাফির সঙ্গে বলিউড বিউটির একটি পুরানো ছবি প্রকাশ্যে এসেছে। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    আসলে ছবিটি বেশ পুরনো। যখন ক্যাটরিনা মডেলিং করতেন। আর তার সুবাদেই বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন নিজের মডেল বন্ধুদের সঙ্গে। লিবিয়াতেও একটি ফ্যাশন শোতে যোগ দিতে গিয়েছিলেন নায়িকা।

    শো-এর শেষে তৎকালীন রাষ্ট্রনায়কের সঙ্গে পোজ দিয়েছিলেন তিনি ও তার বন্ধুরা। যার মধ্যে রয়েছেন শমিতা সিং, নেহা ধুপিয়া, অদিতি গোভিত্রিকর ও আঁচল কুমারের মতো মডেল ও অভিনেত্রীরা।

    সম্প্রতি ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন শমিতা। ১৫ বছর আগের এই অভিজ্ঞতা মনে রয়েছে কিনা এই প্রশ্নের উত্তর তিনি নিজের বন্ধুদের কাছে জানতে চেয়েছিলেন।

    অবশ্য পরে কোনও অদৃশ্য কারণে পোস্টটি ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দেন শমিতা। বোধহয় উত্তরটা তিনি বন্ধু মারফত পেয়ে গিয়েছিলেন, এমনটাই অনুমান অনেকের।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: একই ফ্রেমে গাদ্দাফির সঙ্গে ক্যাটরিনা! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান