অনলাইন ডেস্ক:
পশ্চিমা বিশ্বের চাপের মধ্যে সামরিক অগ্রগতি অব্যাহত রেখেছে ইরান। বতর্মানে দেশটি 'সাইয়্যেদ-৩' নামে নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে জানিয়েছে ডেইলি মেইল।
ডেইলি মেইলের খবরে বলা হয়, নতুন এ ক্ষেপণাস্ত্র ৭৫ কিলোমিটার দূর থেকে স্টিলথ ফাইটার জেট ধ্বংস করতে সক্ষম।
১৭ মাইল উচ্চতা থেকে এটি নিক্ষেপ করে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানা যায়।
ইরানের প্রতিরক্ষা প্রধান ব্রিগেডিয়ার ফারজাহ ইসমাইলি স্থানীয় গণমাধ্যমকে বলেন, নতুন ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে। এটি একসঙ্গে ৩০টি লক্ষ্য নির্ধারণ করতে পারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন এ ক্ষেপণাস্ত্র স্টিলথ বিমান ও ড্রোন ধ্বংস করতে সক্ষম। এটি এক সঙ্গে ৩০টি লক্ষ্য নির্ধারণ করে একের পর এক ১২টিতে আঘাত আনতে সক্ষম। jo
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান
Rating: 5
Reviewed By: Unknown