• Latest News

    টেকনাফে ৪ সন্তানের জনককে পিটিয়ে খুন করলো ইয়াবা গড়ফাদারেরা


    বিশেষ প্রতিবেদক:
    টেকনাফের হ্নীলায় পারিবারিক তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে চার সন্তানের জনককে পিটিয়ে খুন করেছে ইয়াবা গডফাদারেরা। বিষয়টি ধামা-চাপা দেওয়ার জন্য মোটাংকের মিশন শুরু হলেও পুলিশ লাশ উদ্ধার করেছে।
    তথ্যানুসন্ধানে জানা যায়,২৩জুলাই দুপুর ২টারদিকে পশ্চিম লেদা ব্রীকফিল্ড সংলগ্ন মৃত আবুল কাশেমের মেয়ে খতিজার সাথে স্বামী আব্দুল গফুরের সঙ্গে কথা কাটাকাটি হয়। বিষয়টি গফুর গিয়ে খালা নাসিমাকে অবহিত করার পর ফুফাত ভাই মৃত আমির আলীর পুত্র মুন্না, ইউনুছ, ইউছুপ ও বোন জামাই শাহ আলম, রোকেয়া, নাসিমাসহ ১০/১২জন স্বশস্ত্র অবস্থায় এসে তর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে বাড়িতে থাকা মৃত আবুল কাশেমের পুত্র ও চার কন্যা সন্তানের জনক হেলাল উদ্দিন প্রকাশ মাস্তান (৩৫)কে ইয়াবা গডফাদার ইউনুছ বেদম মারধর করে অজ্ঞান করে ফেলে রাখে। পাশ্ববর্তী লোকজন স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ হোছনকে ডেকে নিয়ে যায়। প্রাথমিকভাবে উক্ত পল্লী চিকিৎসক তাকে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণের পরামর্শ প্রদান করেন। তাকে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় মেম্বার নুরুল হুদা জানান,সংঘবদ্ধ হামলায় ৪সন্তানের জনক নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেন।
    খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই সাইফুলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি পোস্ট মর্টেমের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এই ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে ৪ সন্তানের জনককে পিটিয়ে খুন করলো ইয়াবা গড়ফাদারেরা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান