• Latest News

    গাভীর অদ্ভুত আকৃতির বাচ্চা প্রসব


    বাংলা নিউজ:
    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মাটিকোড়া গ্রামে একটি গাভী অদ্ভুত আকৃতির বাচ্চা প্রসব করেছে।
    শুক্রবার (২৮ জুলাই) সকালে ওই গ্রামের সিরাজ সরকারের পালিত একটি গাভী এরকম বাচ্চা প্রসব করে।
    স্থানীয় বাসিন্দা সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র রুবেল হোসেন জানান, গাভীর বাচ্চাটির কপালে বড় আকারের একটি চোখ এবং মুখমণ্ডল ছিলো শূকরের আকৃতির। বাছুরটি দুই ঘণ্টা জীবিত থাকার পর মারা গেছে।
    পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: গাভীর অদ্ভুত আকৃতির বাচ্চা প্রসব Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান