• Latest News

    ২৫শে আগস্টকে কেন্দ্র করে চাঁদাবাজী করলে শাস্তি

    কক্সবার্তা ডেস্ক: 
    ২৫শে আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কোনো ধরনের চাঁদাবাজি হয় না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কেউ যদি চাঁদাবাজি করে বা কারও বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া যায়, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। জাতীয় শোক দিবসে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রী ওই সভা করেন।
    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িসহ এর আশপাশের এলাকা, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও রাজধানীর বনানী কবরস্থান এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে। এদিনটি ঘিরে দেশের কোথাও কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
    এ ছাড়া ১৫ আগস্ট শোক দিবসের কর্মসূচিকে ঘিরে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
    এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদ, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিঞা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ২৫শে আগস্টকে কেন্দ্র করে চাঁদাবাজী করলে শাস্তি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান