• Latest News

    চকরিয়ার ৩ ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা


    বাপ্পি শাহারিয়া, চকরিয়া:
    বাংলাদেশ আওয়ামী যুবলীগ চকরিয়া উপজেলা যুবলীগের অাওতাধীন তিনটি ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্তি করা হয়েছে। চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং সাধারণ সম্পাদক কাউছার উদ্দীন কছিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে কাকারা, ফাঁসিয়াখালী ও ডুলহাজারা ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়। জানা গেছে, উক্ত ইউনিয়নগুলোতে সাংগঠনিক স্থবিরতা, মেয়াদ উত্তীর্ণ হলেও সম্মেলন করতে ব্যর্থ হওয়ার কারণে উক্ত কমিটি সমুহ বিলুপ্তি ঘোষনা করেন। আগামী কয়েক দিনের মধ্যে নতুন কমিটি ঘোষনা করা হবে বলে জানান উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ ও সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ার ৩ ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান