• Latest News

    ‘অপু যদি মনে করে বিয়েটা তার জন্য ভুল, তাহলে ভুল: শাকিব


     বিনোদন বার্তা::



    স্ত্রী অপুর সঙ্গে শাকিবের সংসার কেমন চলছে? শাকিব কিছুই বলতে চান না। বললেন, এসব ব্যক্তিগত প্রশ্ন। কিন্তু ব্যক্তিগত এসব অনেক প্রশ্নেরই তিনি জবাব দিয়েছেন আগে। তাহলে এখন কেন দিতে চান না? সেই প্রশ্নেও শাকিব চুপ।
    যে বেসরকারি টেলিভিশন চ্যানেলে এসে অপু তার বিয়ের খবর প্রকাশ করেছিলেন তিন মাস পর শাকিব সেই টেলিভিশন চ্যানেলেই দিলেন দীর্ঘ সাক্ষাৎকার। এ সময় অন্যান্য অনেক বিষয়ের মত উপস্থাপিকা কিং খানকে তার সংসার নিয়ে প্রশ্ন করেন।
    একের পর এক প্রশ্ন এড়িয়ে যাওয়ার পর প্রশ্নকর্তা বললেন, অপু একটি সাক্ষাৎকারে বলেছেন, শাকিবের সঙ্গে তার বিয়ে ছিল বড় ভুল। তাহলে শাকিব কি মনে করছেন?
    এখানেও শাকিবের জবাব ঘুরিয়ে ফিরিয়ে। বললেন, ‘অপু যদি মনে করে বিয়েটা তার জন্য ভুল, তাহলে ভুল। এই বিষয়ে আমি কিছু বলতে চাইনা।’
    শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে নিয়ে কম জল ঘোলা হয়নি। বিয়ে হয়েছে দুই জনের আট বছর আগেই। আর মাস তিনেক আগে সন্তান কোলে নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এসে অপু জানালেন, এই সন্তানের বাবা শাকিব। এরপর থেকে শাকিব-অপুর সংসারের প্রতিটি পদক্ষেপই বলতে গেলে সংবাদ হয়ে এসেছে গণমাধ্যমে। সেখানে শাকিব কেন এখন কিছু বলতে চান না? সেই প্রশ্নের জবাব মেলেনি।
    কথা ছিল, অপুকে নিয়ে ঘরে তুলবেন শাকিব। কিন্তু বিয়ের খবর জানাজানি হওয়ার পরও দুই জন থাকছেন আলাদা বাড়িতে। ছেলে আব্রাহামকে দেখতে শাকিব অবশ্য মাঝেমধ্যে নিকেতন এলাকায় অপুর বাড়িতে যান।
    কবে দুই জনের সংসার হবে?- সম্প্রতি অপু বলেছেন, শাকিব নতুন বাড়ি করে তাকে তুলবেন।
    এর মধ্যে আরেকটি খবর হচ্ছে এবার ঈদে শাকিব-অপু একে অপরকে কোনো উপহার দেননি। শাকিব ঈদের আগে ছিলেন লন্ডনে। আর অপু বলেছেন, আব্রাহামই শাকিবের জন্য তার ঈদ উপহার।
    এর মধ্যে নিউজ টোয়েন্টিফোরে দীর্ঘ সাক্ষাৎকারে দুই তারকার ব্যক্তিগত জীবনের বর্তমান পরিস্থিতি নিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন উপস্থাপিকা।
    শাকিব এসব প্রশ্নের জবাব না দিয়ে এক পর্যায়ে বলেন, ‘আমি এখন ব্যাক্তি জীবন নিয়ে কথা বলতে চাই না। কারণ এতদিন ব্যক্তিজীবন নিয়ে অনেক কথা হয়েছে। এর মাঝে অনেক টানাপড়েনেও ছিলাম। তাই ব্যক্তি জীবন ব্যক্তিগতই রাখতে চাই। ভবিষ্যতে কিছু হলে তখন সবাই জানবেন।’
    এরপর তাকে জিজ্ঞেস করা হয়, ‘অপু বিশ্বাসের সঙ্গে আপনি অনেক সিনেমায় অভিনয় করেছেন। সামনে কি তাকে নিয়ে কাজ করতে চান?’
    জবাবে শাকিব বলেন, ‘সামনে আমার অপুর সাথে আমার যে সিনেমা আছে তাতে যদি অপু ম্যাডাম শিডিউল দেন তাহলে অভিনয় করব।’

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ‘অপু যদি মনে করে বিয়েটা তার জন্য ভুল, তাহলে ভুল: শাকিব Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান