• Latest News

    ডুলাহাজারায় মুক্তিযোদ্ধা এস.এম কামালের বড়ভাই জামাল ও একইদিনে সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন ইন্তেকাল


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
    চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মৃত আজিজুর রহমান সিকদারের বড় পুত্র মোঃ জামাল উদ্দিন ইন্তেকাল করেছেন। ৮জুন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তার নিজ বাস ভবন উত্তরপাড়া গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সে বীর মুক্তিযোদ্ধা এসএম কামাল উদ্দিনের বড় ভাই ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আমির উদ্দিন বুলবুলের পিতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। পরদিন শুক্রবার বাদে জুমা ডুলাহাজারা হাই স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পরিবারের সদস্যরা জানায়।
    অপরদিকে একই উনিয়নের ৫নং ওয়ার্ড বালুরচর ষোলহিচ্ছা গ্রামের মৃত নজির আহমদের পুত্র সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন (প্রকাশ জালাল উদ্দিন মেম্বার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়াইন্না ইলাহী রাজেউন)। ৮জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তিনি নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। তিনি সাবেক ডুলাহাজারা ইউপি সদস্য ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমানের পিতা। পরদিন শুক্রবার বাদে জুমা ডুলাহাজারা কেন্দ্রীয় জামে মসজিদ ও পরবর্তীতে তার নিজ গ্রাম বালুরচর ষোলহিচ্ছা জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান স্বজনরা।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারায় মুক্তিযোদ্ধা এস.এম কামালের বড়ভাই জামাল ও একইদিনে সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন ইন্তেকাল Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান