• Latest News

    বদরখালী বাজার পাড়ায় জমির বিরোধের জের ধরে কুপিয়ে গুরুতর আহত


    নিজস্ব প্রতিবেদক :
    গতকাল চকরিয়া উপজেলার বদরখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে এক জনকে খুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, দীর্ঘ্ দিন ধরে ৬২ কড়া জমি নিয়ে ইউনিয়নের বাজার পাড়া এলাকার জাহাংগীর, পিতা হাবিবুর রহমান এর সাথে একই এলাকার আব্দুর রহিম গং এর মধ্যে বিরোধ চলে আসছিলো। নিরিহ জাহাঙ্গির প্রভাবশালী আব্দু রহিম গংদের সাথে শক্তিতে পেরে না উঠায় উপায়ন্তর না দেখে এ নিয়ে মামলা দায়ের করে। মামলা করায় কিপ্ত হয়ে, গতকাল বিকাল তিনঘটিকার সময় জাহাঙ্গির বাড়ীতে গেলে মামলা কেন করছিস বলে আব্দুর রহিম ২ আব্দুল মোনাফ ৩ মানিক ৪ খাইরুন্নেছা স্বামী আব্দুর রহিম ৫ মিরাজু স্বামী আব্দুল মোনাফ, সর্ব পিতা মৃত মোক্তার আহমদ জাহাঙ্গির (৫০) কে ধরে খুপিয়ে গুরুতর আহত করে। আহত জাহঙ্গির বর্তমানে চকরিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে বদরখালী সমিতির পরিচালক সিরাজের ইন্দন আছে বলে অভিযোগ উঠলেও এ প্রতিবেদককে সিরাজ মোবাইলে এ বিষয়ে তার কোন সংশ্লিষ্টতা নেই বলে জানান। অন্যদিকে জাহাঙ্গিরের পরিবার এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তারা।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বদরখালী বাজার পাড়ায় জমির বিরোধের জের ধরে কুপিয়ে গুরুতর আহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান