স্পোর্টস ডেস্ক :
চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল ভারত, হেরেছিল লঙ্কানরা।
‘বি’ গ্রুপের ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ৩২২ রানের টার্গেট ছুঁড়ে দেয় টিম ইন্ডিয়া। শিখর ধাওয়ানের সেঞ্চুরি, রোহিত শর্মা আর মহেন্দ্র সিং ধোনির দারুণ হাফ-সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। জবাবে, ৮ বল আর ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে শ্রীলঙ্কা।
ওপেনিং জুটিতেই ১৩৮ রান তুলে নেন শিখর ধাওয়ান আর রোহিত শর্মা। ৭৯ বলে ৬টি চার আর ৩টি ছক্কায় ৭৮ রান করে বিদায় নেন রোহিত। ১২৮ বলে ১৫টি চারের পাশাপাশি একটি ছক্কা হাঁকিয়ে ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ধাওয়ান।
দলপতি কোহলি ০ রানে আউট হন। যুবরাজ সিং করেন ৭ রান। সাবেক দলপতি ধোনির ব্যাট থেকে আসে ৬৩ রান। ব্যাটে ঝড় তুলে ৫২ বলে ৭টি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারিতে ধোনি তার ইনিংস সাজান। হারদিক পান্ডে ৯ রানে সাজঘরে ফেরেন।
শেষ দিকে কেদার যাদব ১৩ বলে করেন অপরাজিত ২৫ রান। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২১ রানে থামে ভারতের ইনিংস।
লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা দুটি উইকেট দখল করেন। একটি করে উইকেট নেন লাকমল, প্রদীপ, পেরেরা আর গুনারত্নে।
৩২২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে লঙ্কান ওপেনার নিরোশান ডিকওয়েলা ৭ রানে সাজঘরে ফেরেন। এরপর ১৫৯ রানের দারুণ এক জুটি গড়েন গুনাথিলাকা আর কুশল মেন্ডিস। দুই সেট ব্যাটসম্যানই রান আউটের শিকার হন। গুনাথিলাকা ৭২ বলে করেন ৭৬ রান। আর মেন্ডিস ৯৩ বলে করেন ৮৯ রান। চার নম্বরে নামা কুশল পেরেরা ব্যক্তিগত ৪৭ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন। দলপতি ম্যাথিউজ আর গুনারত্নে বাকিটা পথ পাড়ি দিতে অবিচ্ছিন্ন ৫১ রানের জুটি গড়েন। ম্যাথিউজ ৪৫ বলে করেন অপরাজিত ৫২ রান। আর গুনারত্নে ২১ বলে করেন অপরাজিত ৩৪ রান।nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ভারতকে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল শ্রীলঙ্কা
Rating: 5
Reviewed By: Unknown