• Latest News

    গ্রাম আদালত পরিচালনায় চেয়ারম্যানদের আন্তরিক হওয়ার নির্দেশ


    নিজস্ব প্রতিনিধি :
    কক্সবাজারে স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ।
    সোমবার সকালে বিয়াম ফাউন্ডেশনের শ্রেনী কক্ষে এই প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।
    উদ্বোধনকালে তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সরকার সেবা পৌঁছে দিতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে। গ্রাম আদালতের প্রক্রিয়ার জন্য সরকার শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি তথা চেয়ারম্যানদের বিচারিক ক্ষমতা দিয়েছে। তাই এই বিষয়ে সম্মানিত চেয়ারম্যানদের খুবই যত্নবান হতে হবে।
    আশা করি এই প্রশিক্ষনের মাধ্যমে সেই লক্ষমাত্রাই পৌঁছানো যাবে।
    জেলা জজ আদালতের সিনিয়র সহকারি জজ এবং গ্রাম আদালতের জেলা ট্রেনিং পুলের সদস্য তাওহীদা আকতার গ্রাম আদালত আইনের ধারা ও বিধিগুলো প্রশিক্ষণার্থীদের মাঝে বর্ণনা করেন।
    দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্স-এর সমন্বয় করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি মো: আবদুর রহমান। প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে তিনি গ্রাম আদালতে মামলা গ্রহণ ও এর বিচারিক প্রক্রিয়া ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরেন।
    এ ছাড়া তিনি সংশ্লিষ্ট চেয়ারম্যানদের এ বিষয়ে গুরুত্ব সহকারে এবং আইন অনুসরনের মাধ্যমে মামলার কার্যক্রম পরিচালনা ও সম্পন করার পরামর্শ প্রদান করেন।
    এ সময় ব্লাস্টের জেলা সমন্বয়কারী অরুণাংশ চাকমা, ইউএনডিপি-এর জেলা ফ্যাসিলিটেটর আখ্যইমং মারমা এমং, জেলা ট্রেনিং পুলের সদস্য মো: রাসেল,শিপন বড়ুয়া,সাইফুল আজম মো: সায়েমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ অংশ নেয়।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: গ্রাম আদালত পরিচালনায় চেয়ারম্যানদের আন্তরিক হওয়ার নির্দেশ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান