• Latest News

    চকরিয়ায় মেম্বারের নেতৃত্বে প্রকাশ্যে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ


    চকরিয়া প্রতিনিধি :
    চকরিয়ায় এক প্রতিবন্ধীর বসতঘর ও জমি জবর দখলে নিতে স্থানীয় এক ইউপি সদস্যের নেতৃত্বে প্রতিবন্ধীর উপর হামলা, বসতঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রকাশ্যে দিবালোকে এ ঘটনা ঘটলেও মেম্বারসহ সন্ত্রাসীদের অস্ত্রের মুখে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। গত ১১জুন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড পহরচাঁদা সবুজপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা। এনিয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।
    অভিযোগে জানাগেছে, পহরচাঁদা সবুজপাড়া এলাকার আলী আহমদের স্ত্রী শারীরিক ও বাকপ্রতিবন্ধী মনোয়ারা বেগম ১৭শতক রিজার্ভ দখলীয় জমি নিয়ে পূর্বপুরুষ সহকারে দীর্ঘকাল ধরে বসতগৃহ নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু একই এলাকার দখলবাজ সন্ত্রাসীদের লুলোপদৃষ্টি পড়ে অসহায় প্রতিবন্ধী মনোয়ারা বেগমের বসতঘরসহ জমির উপর। সর্বশেষ গত ১১জুন সকালে বরইতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এমইউপি নিয়াজুল ইসলাম বাদল, একই এলাকার দখলবাজ সিরাজ মিয়ার পুত্র কফিল উদ্দিন ও আবুল হোসেন, ছিদ্দিক মিয়ার পুত্র আবুল হাসেমের নেতৃত্বে ৩০/৪০জনের সশস্ত্র দখলবাজ-সন্ত্রাসীরা দা কিরিছ লোহার রড, কুড়াল দিয়ে প্রতিবন্ধী মনোয়ারা বেগমের বসতঘর ও জমি প্রকাশ্যে জবর দখলে নামে। এক পর্যায়ে দখলবাজরা প্রতিবন্ধী নারীকে বেধম মারধর করে, বাড়িতে ঢুকে লুটপাট ও অগ্নিসংযোগ করে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন প্রতিবন্ধী মনোয়ারা বেগমের পুত্র মো: ওসমান গনি।তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় মেম্বারের নেতৃত্বে প্রকাশ্যে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান