• Latest News

    মাতারবাড়ী সংযোগ সড়কে ঠিকাদারী প্রতিষ্টানের গাফিলতি ও দেড়কোটি টাকা লুটপাট!


    এ. এম হোবাইব সজীব:
    মহেশখালী উপজেলার চালিয়াতলী- মাতারবাড়ী সংযোগ সড়ক নতুন করে ভেঙে সাগরে বিলিন হতে চলছে। নিম্মমানের সামগ্রী দিয়ে কাজ করায় সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে সড়কে অধিকাংশ ভেঙে গেছে।
    পথচারী লোকজন বলেন, কাজে দায়িত্ব প্রাপ্ত ঠিকাদার দূর্ণীতির আশ্রয় নিয়ে মহেশখালী উপজেলার ক্ষমতাসীন দল আওয়ামলীগের এক শীর্ষ স্থায়ি নেতার ইন্ধানে ঠিকাদার হাকিম কন্ট্রাকটার কচ্ছপ গতিতে সড়কের কাজ করায় ২ মাসের মাথায় ধসে গেছে ইতোমধ্যে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় আসন্ন ঈদে নাড়ির টানে বাড়ি ফিরে মানুষের দূর্ভোগ বেড়েছে। ভোক্তভোগি পথচারী লোকজন সোস্যল মিড়িয়া পেসবুকে ক্ষোভের সাথে স্ট্যাটাস দিয়ে লিখেছেন স্বপ্নের সিটির একি হাল। দেখার কি কেউ নেই। প্রতিবছর কোটি কোটি টাকা বরাদ্দ হলে ও সড়কটিতে নিম্মমানের কাজ হওয়ায় পাণিতে তলিয়ে যায়। এ ব্যাপারে কারোও মাথা ব্যাথা নেই।
    তবে সচেতন লোকজন মনে করেন মোবাইল মাতারবাড়ীর ভোক্তভোগি লোকজন হয়রানির শিকার হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেও কোন সময় নিম্মমানের সামগ্রী দিয়ে ঠিকাদার সড়ক সংস্কার করলে ও এর প্রতিবাদ করে না কেউ। অনেকে নেতা সেজে বসে থাকলেও তারা নির্রব দশকের ভূমিকা পালন করায় সড়কের এ হাল। তবে নিম্মমানের সামগ্রী দিয়ে পুনরায় কাজ শুরু করলে জনগন সড়কের কাজ বন্ধ করে দিলে হয়ত ঠিকাদার শতভাগ কাজ করবেন বলে মনে করেন অনেকে।
    তবে এ প্রতিবেদক সরেজমিন পরির্দশন করে নিশ্চিত হয়েছে যে সড়ক সংস্কারের জন্য বরাদ্দকৃত দেড় কোটি টাকা লুটপাটের আয়োজন করছেন ঠিকাদার হাকিমসহ আওয়ামীলীগের শীর্ষ এক নেতা। তাই মাতারবাড়ী ক্ষমতাসীন দলের কেউ এ ব্যাপারে মূখ খুলতেছেনা। কারন হিসাবে জানা গেছে তারা একে অপরে পরিপূরক।
    এ ব্যাপারে জানতে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার আবুল কালামের মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভাব হয়নি।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মাতারবাড়ী সংযোগ সড়কে ঠিকাদারী প্রতিষ্টানের গাফিলতি ও দেড়কোটি টাকা লুটপাট! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান