সেলিনা হোসাইন, পেকুয়া:
পেকুয়ায় দিলোয়ারা বেগম (১৯) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২জুন) রাত আটটার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত দিলোয়ারা বেগম একই এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, অপমৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এটি হত্যা নাকি আত্মহত্যা এখনো বলা যাচ্ছে না। তবে মরদেহের গলায় দাগ রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: পেকুয়ায় নারীর মরদেহ উদ্ধার
Rating: 5
Reviewed By: Unknown