সিবিএন:
কক্সবাজার সদরের চৌফলদন্ডি নতুনমহাল এলাকায় ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২৬) নামে মাদরাসা শিক্ষক খুন হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় কামারের দোকান এলাকায় তিনি ছুরিকাহত হন।
রাত ৩ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সাইফুল ইসলাম ওই এলাকার বদিউর রহমানের ছেলে। তিনি স্থানীয় রহমানিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক।
সাইফুলের স্বজনেরা জানিয়েছে, স্থানীয় মুরতাজা হোসেনের ছেলে শাহাব উদ্দিনের নেতৃত্বে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।
নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চৌফলদন্ডিতে ছুরিকাঘাতে মাদরাসা শিক্ষক খুন
Rating: 5
Reviewed By: Unknown