• Latest News

    চকরিয়ার ডুলাহাজারায় গৃহবধুকে মারধর করে লুটপাটের অভিযোগ


    চকরিয়া প্রতিনিধি :
    চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে বসতবাড়িতে অনধিকার প্রবেশপূর্বক গৃহবধুকে মারধর করে লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত গৃহবধু হ্যাপি আরা বেগম (২২)কে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে ভর্তি করা হয়। গত ৪ জুন রবিবার ডুলাহাজারা ৫ নং ওয়ার্ড উত্তর পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। চকরিয়া থানায় দায়ের করা অভিযোগে জানাযায় উল্লেখিত সময়ে ঘরে পুরুষ লোকের অনুপস্থিতির সুযোগে বিদ্যুৎ সংক্রান্ত খুটি-নাটি বিষয়ে ক্ষিপ্ত হয়ে গৃহ বধু হ্যাপিকে মারধর করে লুটপাট চালায়। এসময় আসামি একই ইউনিয়নের শান্তিরঘাট ও কাটাখালী এলাকার নুর মোহাম্মদের পুত্র মোঃ ছলিম (৩০), মোঃ বাটিক্যা (২০), আলী আহমদ (৩৫), আনু মিয়ার পুত্র আবদুর রশিদ (২৬), জয়নাল আবেদীনের পুত্র মোঃ ভুট্টো (২৫) সহ আরো লোকজন ধারালো দা, কিরিচ, ছোরা, লোহার রড, হাতুড়ি নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে বড়িতে অনধিকার প্রবেশপূর্বক এ হামলা চালায়। এসময় বাড়িতে কোন পুরুষকে না পেয়ে উপস্থিত গৃহবধু সহ কয়েকজন নারীকে আঘাত করে। দূর্বৃত্তরা ধারালো দা দিয়ে গৃহবধু হ্যাপীকে ডান চোখের ভ্রুতে স্বজোরে কোপ মারে। এতে তার হাঁড়কাটা জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। তাকে হত্যা করতে মাথায় স্বজোরে কোপার সময় হাতে বাধা দিতে গৃহবধুর হাতে হাঁড়কাটা জখম হয়। হামলাকালে আসামীরা গলা চেপে ধরে ১ভরি ওজনের চল্লিশ হাজার টাকা দামের ১টি স্বর্ণের চেইন, আলমিরার তালা ভেঙ্গে ধানবিক্রির ষাট হাজার টাকা, ড্রয়ারে থাকা ম্যাজিক গাড়ী বিক্রির বিশ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওসময় বাড়ির বড় ছেলে ফরিদুল আলমের একটি ১৫০সিসি মোটর সাইকেল ও বাড়িতে রাখা একটি পাওয়ার টিলার গাড়ী ভাংচুর চালায়। এসময় গৃহবধুর শোর চিৎকারে প্রতিবেশী লোকজন তাকে উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। উক্ত বিষয় নিয়ে আসামী গনের বিরুদ্ধে মামলা করলে গৃহবধুর স্বামী ও শ্বাশুড়ীকে খুন করবে এবং বাদিনীর বাড়িঘর পুড়িয়ে দেবে বলে হুমকি দামকি দিয়ে যাচ্ছে। এবিষয়ে চকরিয়া থানার কর্তব্যরত এসআই আব্দুল খালেক বলেন এজাহার পেয়ে সরেজমিনে তদন্ত করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ার ডুলাহাজারায় গৃহবধুকে মারধর করে লুটপাটের অভিযোগ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান