মোঃ নিজাম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি :
চকরিয়া উপজেলার নিকটবর্তী পার্বত্য লামার ফাশিয়াখালী ইউনিয়নে এক নারীর মৃত্যু নিয়ে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। নিহত শাহীদা বেগম (৫৫) ইউনিয়নের ১নং ওয়ার্ড সাপের ঘারা এলাকার মোঃ মনুর আলমের স্ত্রী। এঘটনায় আহত হয় নিহতের পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (৩৫)। নিহতের পারিবারিক সুত্রে জানায় গত সোমবার বিকেলে বসত ভিটার গাছ কাটাকে কেন্দ্র করে ১ নং ওয়ার্ড মেম্বার নাছির উদ্দিনের নেতৃত্বে দলবল সহকারে জাহাঙ্গীর আলমকে মারধর করেন। তার শোর চিৎকারে মা শাহিদা বেগম এগিয়ে আসলে তাকেও কোদাল দিয়ে পেটে আঘাত করেন। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্বজনরা গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে শাহীদা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘ ৮দিন পর চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুন মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে এঘটনায় আনিত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নাছির উদ্দিন। সে নিহত মহিলাকে কোনপ্রকার হাত উঠাননি বলে জানায়। মেম্বার ও স্থানীয়দের বক্তব্যে, ওই এলাকায় মোঃ মনুর আলম ও তার ছেলে মোঃ জাহাঙ্গীর দীর্ঘদিন যাবৎ সরকারী রাস্তা অবৈধ দখল করে বাড়ির বর্জ্য ও ব্যবহৃত পানির স্তুপ করে রাখছে। এতে সাপেরঘারা রোডটি মানুষ ও যান চলাচলের অযোগ্য সহ ওই স্থানে বিশাল গর্তে পরিণত হয়েছে। এতে প্রায় সময় রাস্তার চলাচলকৃত যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। বিষয়টি প্রতিকার চেয়ে স্থানীয় লোকজন ইউপি সদস্য নাছির উদ্দিনকে বলেন। ওইদিন ইউপি চেয়ারম্যানের নির্দেশে শ্রমিক নিয়ে রাস্তাটি পরিষ্কার করতে গেলে মোঃ মনুর আলম ও তার ছেলে মোঃ জাহাঙ্গীর সঙ্গীয় লোকজন নিয়ে মেম্বারের উপর হামলা চালায়। উভয়ের মাঝখানে আসায় হাতাহাতির সময় মনুর আলমের স্ত্রী শাহীদা বেগম পা স্লিপ করে ঘটনাস্থলে লুঠিয়ে পড়ে। পরে স্বজনরা মনুর স্ত্রীকে অজ্ঞান অবস্থায় এবং একইসাথে পুত্র জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে যায়। এবং আহত মেম্বারকে পার্শ্ববর্তী ডুলাহাজারা বাজারে নিয়ে চিকিৎসা করেন। অবশেষে দীর্ঘ ৮দিন পর চিকিৎসাধীন অবস্থায় শাহীদা বেগমের মৃত্যু হয়। এব্যাপারে স্থানীয়দের কয়েকজন জানান মনুর স্ত্রী শাহীদার জরায়ুর সমস্যা ছিল অনেক আগে থেকে। তবে এ মৃত্যুর ব্যাপারে উভয়ের মধ্যে ক্ষোভ প্রতিক্রিয়া সৃষ্টি হলেও ময়নাতদন্তের সঠিক প্রতিবেদন ছাড়া কিছুই বুঝে উঠা জটিল হয়ে পড়ছে। ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন আসলে বিষয়টি দুঃখজনক এব্যাপারে যথাযথ যাচাই পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: লামার ফাঁসিয়াখালীতে হত্যাকান্ড নাকি অন্য কারণে নারীর মৃত্যু!
Rating: 5
Reviewed By: Unknown