মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার ডুলাহাজারা'য় যাত্রীবাহী বাস তল্লাসি চালিয়ে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করেন হাইওয়ে পুলিশ। আটক ছৈয়দ আলম (৩২) বান্দরবান সদর উপজেলার ২নং কুহালং ইউনিয়নের ডাকবাংলো এলাকার আমিনুর রহমানের পুত্র বলে জানাগেছে। শুক্রবার (১৯ মে) দুপুর ১২টার দীকে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী এস. আলম (চট্টমেট্রো-ব ১১-০২১৬) বাসটিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ যুবকটিকে আটক করা হয়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে এস.আলম বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কের মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি পর্যন্ত পৌছলে আমরা এ অভিযান পরিচালনা করি। এসময় তল্লাশি চালিয়ে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ যুবকটিকে আটক করতে সক্ষম হই। ঘটনার সত্যতা জানিয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন বলেন আটককৃত যুবক ও গাড়ির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মালুমঘাট হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবা সহ যুবক আটক
Rating: 5
Reviewed By: Unknown