কক্সবার্তা ডেস্ক :
পাঁচ মণ গাঁজাসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী
চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ওয়াপদা এলাকা থেকে পাঁচ মণ গাঁজা ভর্তি কাভার্ডভ্যানসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটক ব্যবসায়ীরা হলেন বরগুনা জেলার পাথরঘাটার কাকছিরা গ্রামের মো. সুলতানের ছেলে মো. মুন্না (২০) ও কক্সবাজার জেলার চকরিয়ার সিদ্দিক মিয়ার ছেলে মো. কফিল উদ্দিন (১৯)। তারা বর্তমানে সীতাকুণ্ডের ফৌজদারহাটের লতিফনগরে থাকেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আমিরুল্লা জানান, ফেনী থেকে কাভার্ডভ্যানে করে মাদকের একটি বড় চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। র্যাবের স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেৃতত্বে সীতাকুণ্ডের ওয়াপদা গেট এলাকার শাহজাহান মিয়ার মার্কেটের সামনে ফেনী থেকে চট্টগামগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-০৮৫৭) তল্লাশি করা হয়। তল্লাশিকালে কাভার্ডভ্যান থেকে ২০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: পাঁচ মণ গাঁজা নিয়ে চকরিয়ার কফিল উদ্দিন সহ ২ মাদক ব্যবসায়ী আটক
Rating: 5
Reviewed By: Unknown