• Latest News

    ডুলাহাজারায় ব্যবসায়ীকে নিঃশর্তে মুক্তির দাবীতে মানব বন্ধন


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
    চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা বাজারের লাল মিয়া মার্কেটে শেফা টেলিকমের মালিক মোহাম্মদ শাহিনকে মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হয়রানীর উদ্দেশ্যে মিথ্যে ইয়াবার নাটক সাজিয়ে আটক ব্যবসায়ী শাহিনকে নিঃশর্তে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন ডুলাহাজারা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি।
    সোমবার (১৬ মে) সকাল ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা বাস ষ্টেশনে এ কর্মসুচি পালন করা হয়।এতে ইউনিয়নবাসী সহ বাজারের সকল ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। ওইসময় ঘন্টা দু'য়েক পর্যন্ত ডুলাহাজারা বাজারের সমস্ত দোকান পাঠ বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
    এসময় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, স্থানীয় সকল রাজনীতিবিদ, ডুলাহাজারা বাজার পরিচালনা পরিষদ সহ সর্বস্তরের জনসাধারণ শাহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।
    বক্তব্যে ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে বাজারের শেফা টেলিকমের মালিক শাহিনকে আটক করা হয়েছে। আইন-শৃঙ্কলা রক্ষাকারী বাহিনীরা চক্রান্তকারী ও প্রকৃত ইয়াবা ব্যবসায়ীদের আটকের অভিযান চালাচ্ছে। ব্যক্তিগত আক্রোশে একজন ব্যাবসায়ীকে ইয়াবা দিয়ে আটক কখনো মেনে নেওয়া যায় না। অপরাধী যেই হউক ছাড় দেওয়া হবে না এবং প্রকৃত ইয়াবা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে।
    এসময় আরো বক্তব্য রাখেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মনছুর আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বাজার ব্যবসায়ী সমবায় সমিতির উপদেষ্টা এহেসানু হক, ডুলাহাজারা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ এহেসান, ইউপি সদস্য মোঃ সোলাইমান, ইউপি সদস্য জসিম উদ্দিন, ইউপি সদস্য নুরুল আবছার, ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হুমাইয়ুন কবির সহ আরো অনেকে। বক্তব্যে তারা গত ১৩ মে শনিবার রাত ১০টায় ডুলাহাজারা বাজারের ব্যবসায়ী শেফা টেলিকমের মালিক মোঃ শাহিনকে ইয়াবা টেবলেট দিয়ে আটকের ঘটনায় তীব্র প্রতিবাদ জানায়। উল্লেখিত ঘটনায় শাহিনকে নিঃশর্তে মুক্তি দিয়ে প্রকৃত ইয়াবা ব্যবসায়ীদের গ্রেপ্তারে প্রশাসনের কাছে জোর দাবী জানান তারা। অন্যতায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়।
    এছাড়া ডুলাহাজারা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির আওতাধীন বাজারের কোন ব্যবসায়ীকে আটকের পূর্বে সমিতিকে অবহিত করতে প্রশাষনের প্রতি অনুরোধ জানান পরিচালনা পরিষদ। এতে প্রকৃত অপরাধীকে সমিতিও ছাড় দেবে বলে জানায়। মানব বন্ধন অনুষ্টানের সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির সদস্য সিরাজুল ইসলাম, শামসুদ্দিন, এনায়েত হোছাইন, মাহমুদুল করিম, শাহাব উদ্দীন, নোমান, জিয়াউল করিম প্রমুখ।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারায় ব্যবসায়ীকে নিঃশর্তে মুক্তির দাবীতে মানব বন্ধন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান