হুমায়ুন রশিদ, টেকনাফ ::
টেকনাফের হ্নীলায় সওজের বাংলোয় বসবাসরত এক কর্মচারীর সাথে ছেলের কাঁচা আম পাড়ার তর্ক-বিতর্কের জেরধরে পিতাকে দা দিয়ে কূপিয়ে মারাত্মক রক্তাক্ত করেছে আপন ছেলে।
৩০ এপ্রিল রবিবার সকাল ৯টারদিকে উপজেলার হ্নীলা প্রি-ক্যাডেট স্কুল সংলগ্ন সওজের পরিত্যক্ত বাংলোয় এ ঘটনা ঘটে।
জানা যায়, হ্নীলার পূর্ব সিকদার পাড়ার মৃত ঈমান শরীফের পুত্র ফরিদ আলম (৬০) কর্মচারী থাকার সুবাদে স্বপরিবারে বসবাস করে আসছে। ফরিদের পুত্র শাহজাহানের শালা মোবারক আম পাড়তে গাছে উঠলে পিতা ফরিদ আম না পাড়তে নিষেধ করে। এও বলে যে, সওজের কর্মকর্তা-কর্মচারীরা এসে আম নিয়ে যাবে। এনিয়ে পুত্রবধু সেলিনার সঙ্গে কথা কাটাকাটি হলে পুত্র শাহজাহান এসে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছেলে ক্ষুদ্ধ হয়ে দা নিয়ে পিতার মাথার উপর সজোরে কূপ বসিয়ে দেন। এতে ঘটনাস্থলে পিতা রক্তাক্ত ও অজ্ঞান হয়ে মাঠিতে লুটিয়ে পড়ে যায়। উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হ্নীলা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে হামলাকারী ছেলের সাথে কথা বলতে গেলে ঘর বন্ধ করে স্বপরিবারে পালিয়ে যাওয়ায় কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত আহত ফরিদ কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে লড়ছে।
//আলো নিউজ ২৪ ডটকম//
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: টেকনাফে ছেলের দা’র কূপে মৃত্যুরমুখে পিতা
Rating: 5
Reviewed By: Unknown