• Latest News

    প্রধানমন্ত্রীর মাদক যুদ্ধের সারথী হতে চান এমপি বদি


    অজিত কুমার দাশ হিমু, সাগরকন্ঠ ডটকম :
    প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষনা করেছেন, সে যুদ্ধের সারথী হতে চান উখিয়া-টেকনাফের সরকার দলীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। তিনি উখিয়া-টেকনাফকে মাদকমুক্ত করতে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬মে শনিবার কক্সবাজার জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বিশাল জনসভায় মাদকের বিরুদ্ধে যুদ্ধঘোষনা করে বলেছেন, কক্সবাজারের একটা বদনাম আছে, এখান থেকে নাকি ইয়াবা পাচার হয়। ইয়াবা পাচার বন্ধ করুন। যারা ইয়াবা পাচারে জড়িত তাদের চিহ্নিত করতে হবে। তারা দেশের জন্য অভিশাপ।
    তিনি বলেন, মাদক মানুষকে ধংস করে। সন্তান নষ্ট হয়ে যায়। মাদকদ্রব্য থেকে সন্তানদের দূরে রাখার বিষয়ে মা-বাবাকে সতর্ক ও ঐক্যবদ্ধ হতে হবে। মাদক ও জঙ্গিবাদকে রুঁখে দিতে হবে।
    প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারির প্রতি একাত্মতা প্রকাশ করে এমপি বদি বলেন, ইয়াবা ব্যবসা জঙ্গীদের মত শূন্যের কোঠায় না আসা পর্যন্ত কঠিন হাতে তা দমন করা হবে।
    এমপি বদি আইন প্রয়োগকারী সংস্থার উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন- পুকুর পাড়ে ইয়াবা পাওয়া যায়, খালে ইয়াবা পাওয়া যায়, মাটি খুঁড়ে ইয়াবা পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে ইয়াবা পাওয়া যায়, আপনার কাছে কি রাডার আছে? ইয়াবা গুলো ওইখানে পড়ে আছে আপনি দেখছেন আর কেউ দেখে নাই? শুধু আপনিই দেখেন আর কেউ দেখে না? বলেন শুধু আপনিই দেখেন?
    প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ‘কর্মকর্তারা নিজেদের সুনাম ও সরকার থেকে টাকা নেওয়ার জন্য পতিত অবস্থায় ১০ হাজারের উপরে কোন মালামাল পাওয়া গেলে তা জব্দ হয়। এই মাল কারা এনেছে! এই মাল কে কে এখানে এনেছেন! এই কথা সাংবাদিক সাহেবরা আপনারা জানেন। কে কে এই মাল এনেছেন! কে কে এই মালের পার্টনার সেই কথা পুলিশের ক্যাশিয়ার সাহেব জানেন। অস্বীকার করার কিছুই নাই, সেই কথা বিজিবির র্সোসরা জানেন। কিন্তু এমপি বদির গায়ে সেটা তুলে দেন।
    এমপি বদির গায়ে তুলে দেয়ার পেছনে একটি কারণ আছে, এমপি বদির পেছনে যদি সেটা না দেয়, তাহলে ওদের সাথে ওদের আন্ডাস্টেন্ডিং হয়ে যায়। এমপি বদির দিকে যদি দৃষ্টিটা সরিয়ে দিই তাহলে এমপি বদি সরকারের লোক হিসাবে সরকার কিছু করবে না। ইয়াবা পাচারকারীরা পার পেয়ে যাবে’।
    তিনি আরও বলেন, আমার পিতা আমাদের জন্য এই উখিয়া-টেকনাফে প্রচুর সম্পত্তি রেখে গেছেন, আমাদেরকে ইয়াবার মত জিনিসের ব্যবসা করে চলতে হবে না। আমি হালাল ব্যবসা করে চলি। সরকারকে ট্যাক্স দিই। উখিয়া-টেকনাফের মানুষ আমাকে ও আমার পরিবারকে ভালবাসে। সেই ভালবাসার ঋণ আমার জীবন দিয়ে হলেও শোধ করব। তবু সর্বনাশা ইয়াবার ছোবল থেকে উখিয়া-টেকনাফবাসীকে মুক্ত করব ইন শা আল্লাহ।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: প্রধানমন্ত্রীর মাদক যুদ্ধের সারথী হতে চান এমপি বদি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান