মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
চকরিয়া উপজেলার খুটাখালী মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়েছে উদ্ধার করা একটি বানর। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি সহকারী বন সংরক্ষক মোঃ ইউছুপ বানরটি পার্কে অবমুক্ত করেন।
জানাযায়, ফুলছড়ি ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আব্দুর রাজ্জাক দুপুর ১২ টার দিকে খবর পেয়ে ইউনিয়নের পুর্ব নয়াপাড়া মসজিদ সংলগ্ন এলাকার স্থানীয়দের কাছ থেকে বানরটি উদ্ধার করেন। এ উদ্ধার অভিযানে স্টাপরাও তার সার্বিক সহযোগীতায় ছিলেন। পরে উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে একইদিন বিকেলে মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে উদ্ধার করা বানরটি ছেড়ে দেয়া হয়েছে। এব্যাপারে মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা ছৈয়দ আবু জাকারিয়া বলেন ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তার আব্দুর রাজ্জাক সাহেবের কাছ থেকে বানর উদ্ধারের কথা শুনতে পাই এবং ওইদিন বিকেলে আমাকে অফিসে থাকতে বলে। পরে নিম্নোক্ত সকলের উপস্থিতে বানরটি অবমুক্ত করা হয়। ফুলছড়ি বন বিটের হেডম্যান আশরাফ আলীর সহযোগীতায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি বাহাদুর হক, ফুলছড়ি বিট কর্মকর্তা হাবিবুর রহমান, জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস.এম. আবুল হোছাইন, হেডম্যান মকতুল হোছাইন, বন প্রহরী ফরমান আলী, মাজহারুর ইসলাম পলাশ প্রমুখ।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে উদ্ধার করা একটি বানর অবমুক্ত
Rating: 5
Reviewed By: Unknown