ডেস্ক রিপোর্ট :
বগুড়ার ধুনট থানা পুলিশ সোমবার বিকালে বেলকুচি পশ্চিমপাড়া গ্রামের একটি ধান ক্ষেতে মাটির নিচে পুঁতে রাখা মানুষের মাথার খুলি ও ৯টি হাড় উদ্ধার করেছে।
গ্রামের সাহেরা খাতুন নামে এক বৃদ্ধা দাবি করেছেন, খুলি ও হাড় ১২ দিন আগে নিখোঁজ তার শতবর্ষী স্বামী নবা আকন্দের।
ধুনট থানার ওসি মিজানুর রহমান দাবি করেছেন, এসব হাড়গোড় ৩-৪ মাস আগের। তারপরও বৃদ্ধার দাবি আমলে নিয়ে এগুলো ফরেনসিক বিভাগে পাঠানো হবে।
পুলিশ ও গ্রামবাসীরা জানান, বেলকুচি গ্রামে মমতাজুর রহমানের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন প্রতিবেশী আলতাফ হোসেন। সোমবার সকালে ছয়জন শ্রমিক ওই জমি থেকে বোরো ধান কাটা শুরু করেন।
এক পর্যায়ে ওই গ্রামের শ্রমিক রইচ উদ্দিন ও অন্য শ্রমিকরা ধানক্ষেতের মাঝে মাটি চাপা দেয়া স্থান দেখতে পান। সেখান থেকে দুর্গন্ধ বের হলে তারা কোদাল দিয়ে মাটি টান দিলেই গর্তে মাথার খুলি ও কয়েকটি হাড় বের হয়ে আসে।
খবর পেয়ে বিকাল ৫টার দিকে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তারা জমির ওই গর্ত থেকে মাথার খুলি ও হাত-পাসহ মানবদেহের বিভিন্ন অঙ্গের নয়টি হাড় উদ্ধার করে। এ সময় সেখানে একটি চেক লুঙ্গি পাওয়া যায়।
গ্রামবাসীদের ধারণা, ওই ব্যক্তিকে অন্য কোথায় হত্যা করে হাড়গোড় লুঙ্গিতে মুড়িয়ে ধানক্ষেতে পুঁতে রাখা হয়েছে।
এদিকে ধুনটের চালাপাড়া গ্রামের নবা আকন্দের স্ত্রী সাহেরা খাতুন দাবি করেছে, ওইসব হাড়গোড় ১২ দিন আগে তার নিখোঁজ স্বামীর। তিনি লুঙ্গিটি তার স্বামীর বলে সনাক্ত করেন।
ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মানবদেহের মাথার খুলি ও কয়েকটি হাড়গোড় উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, এসব হাড়গোড় অন্তত তিন থেকে চার মাস আগের। এরপরও ওই বৃদ্ধার ১২ দিন আগে নিখোঁজ স্বামীর দাবিকেও আমলে নেয়া হয়েছে। হাড়গোড় ফরেনসিক বিভাগে পাঠানো হচ্ছে।
পরবর্তীতে ডিএনএ পরীক্ষা ও অন্যান্য পদক্ষেপ নেয়া হবে বলে জানান ওসি।jo
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ধানক্ষেত থেকে মানুষের খুলি-হাড় উদ্ধার
Rating: 5
Reviewed By: Unknown