• Latest News

    কক্সবাজার বিমান বন্দরে তিনটি বোমা উদ্ধার


    কক্সবার্তা ডেস্ক:
    কক্সবাজার বিমান বন্দরের নির্মাণ কাজ করার সময় তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিমান বন্দর সম্প্রসারণ প্রকল্পের কাজ চলাকালে রানওয়ের পূর্ব পাশের এলাকা থেকে অবিস্ফোরিত শক্তিশালী বোমা তিনটি উদ্ধার করা হয়।
    কক্সবাজার বিমান বন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মহন্ত কালের কণ্ঠকে বলেন, “হয়তো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে এসব বোমা এতকাল অবিস্ফোরিত অবস্থায় মাটিতে পোঁতা ছিল। এগুলো আজ শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় করে। প্রসঙ্গত কক্সবাজার বিমান বন্দর সম্প্রসারণ প্রকল্পের কাজ চলাকালে এর আগেও এরকম আরো কয়েকটি বোমা উদ্ধার করা হয়েছিল।sc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার বিমান বন্দরে তিনটি বোমা উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান