• Latest News

    ডুলাহাজারার পেশাদার ডাকাত ছরুয়ার আলম বন্দুক ও কার্তুজ সহ গ্রেফতার

    চকরিয়া প্রতিনিধি :
    চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চিংড়িজোনের ঘের থেকে বন্দুকসহ ছরওয়ার আলম (২৮) নামের এক পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে চকরিয়া থানার ওসির নেতৃত্বে পুলিশের একটিদল এ অভিযান চালায়। গ্রেফতারকৃত ছরওয়ার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার ফরিদুল আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে তিনটি ডাকাতির মামলা রয়েছে।চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরনদ্বীপ এলাকার চিংড়িজোনে দীর্ঘদিন ধরে ডাকাতের উপদ্রব রয়েছে। কয়েকটি ডাকাতদল চাষী ও ঘের মালিকদের জিন্মি করে নানা কায়দায় চিংড়িঘের দখল-বেদখল করে আসছে। তিনি বলেন, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতদলের সদস্য ছরওয়ার আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দেশে তৈরি একটি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ছরওয়ার আলমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। sc
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারার পেশাদার ডাকাত ছরুয়ার আলম বন্দুক ও কার্তুজ সহ গ্রেফতার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান