ঈদগাঁও প্রতিনিধি :
কক্সবাজার সদর উপজেলার শিল্প এলাকা খ্যাত ইসলামপুরের ১২০ বছর বয়সী মহিলার মৃত্যু খবর পাওয়া গেছে। জানা যায়, ১৪ মে ভোর সাড়ে চারটার দিকে ইউনিয়নের পূর্ব বামনকাটা নামক এলাকার মৃত খুইল্ল্যা মিয়ার স্ত্রী ১২০ বছর বয়সী দিলদার বেগম নিজবাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…………….. রাজেউন)। একই দিন দুপুর ২টার দিকে বামনকাটা বড় কবরস্থানের মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্টিত হয়। তার এই নামাজের জানাযায় শোকার্ত মানুষের ঢল নামে। জানাযার শেষে উক্ত কবরস্থানে তাকে কবরস্থ করা হয় বলে জানান তার নাতির ঘরের পুতি রায়হান শরীফ (রিমন)।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ইসলামপুরে মহিলার মৃত্যুকালে বয়স ছিল ১২০ বছর
Rating: 5
Reviewed By: Unknown