কক্সবার্তা ডেস্ক :
চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্র ও গুলিসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পূর্ব সাধনপুর ৫ নম্বর ওয়ার্ড এলাকার লটমণি পাহাড়ে থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম ও এসআই মো. কামাল হোসেন তাদের সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ ওই ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ডাকাতের নাম মো. নুরুল কবির নুরু ডাকাত। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, চিহ্নিত সন্ত্রাসী ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে পূর্ব সাধনপুর ৫নম্বর ওয়ার্ড এলাকার লটমণি পাহাড়ের গহীন জঙ্গলে অভিযান পরিচালনা করে ওই এলাকার মৃত আহমদ কবিরের পুত্র মো. নুরুল কবির নুরু ডাকাতকে (২৯) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৩টি নীল রঙেয়ের কার্তুজ ও একটি লোহার রড জব্দ করে পুলিশ।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘পুলিশের ধারাবাহিক অভিযানে অস্ত্রসহ গ্রেফতারকৃত ওই ডাকাতের বিরুদ্ধে মামলা পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।’ ইদৈ
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বাঁশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেফতার
Rating: 5
Reviewed By: Unknown