চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে চলছে জমজমাট জুয়ার আসর। প্রশাসনিক দৃষ্টির অন্তরালে ইউনিয়নে ৮নং ওয়ার্ড ফুলছড়ী চন্দ্রবিন আগা নামক স্থানে (নতুন অফিস বাজারের উত্তর পূর্বে) চলছে এ অপকর্ম। গতকাল সোমবার থেকে চালছে এ বলিখেলা নামক অবৈধ জুয়াখেলা। এতে জড়িত রয়েছে স্থানীয় প্রভাবশালীর চক্র। ইতিপূর্বে উপজেলা প্রশাসনের অভিযানে জুয়ার আসরগুলো গুড়িয়ে দিলেও মোটা অংকের মিশনে পূনঃরায় চালিয়ে যাচ্ছে জুয়ার আসরগুলো। খুটাখালী ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন ঘটনার সত্যতা জানিয়ে বলেন সপ্তাহ খানেক আগেও আইনের সহায়তায় বলিখেলা নামের জুয়ার আসরটি ভেঙ্গে দিয়েছিলাম। এখন তারা আবার শুরু করেছে দেখছি। খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌং আব্দুর রহমান আক্ষেপের সাথে বলেন, তারা আমার কোন কথাই শুনছেন না। এর আগেও উপজেলা প্রশাসন সহ ভেঙ্গে দিয়েছিলাম জুয়া খেলাগুলো। এখন আবার শুরু করলে আমি আর কি করতাম! এ বিষয়ে চকরিয়া থানার ওসি বখতিয়ার আহমদ জানান অভিযানের পর নতুন করে বলিখেলা নামক জুয়া খেলার কথা কেউ জানায়নি। এব্যপারে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এতে কাউকে ছাড় দেওয়া হবে না।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: খুটাখালীতে চলছে জমজমাট জুয়ার আসর
Rating: 5
Reviewed By: Unknown