• Latest News

    বদরখালীতে ১৯৯১ এর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


    আল জাবের, বদরখালী :
    চকরিয়া উপজেলার বদরখালীতে ১৯৯১ সালে ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ি নিহতদের স্মারণে আত্মার মাগফেরাত ও দোয়া মাহফিল এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে। রবিবার বিকেল ৪ টার সময় বদরখালী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্টিত হয়।
    টাইটাস ওয়াল্ড হিউম্যান রাইটস এন্ড এডুকেশন ফাউন্ডেশন কৃর্তক আয়োজিত সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ ডাঃ মোঃ আনোয়ার হোছাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ হাজী ইলিয়াস, প্রধান বক্তা ছিলেন, জেলা পরিষদ সদস্য আওয়ামীলীগ নেতা লায়ন কমর উদ্দিন,
    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য আছমাউল হোছনা, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর, বদরখালী সমবায় কৃষিউপনিবেশ সমিতির সভাপতি হাজী নুরুল আলম সিকদার, সম্পাদক একে, এম ইকবাল বদরী, সমিতির সাবেক সম্পাদক মোঃ আলী চৌধুরী, বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু, সাবেক ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন কিশোর।
    বক্তারা বলেন নিহতদের কথা মনে উঠলে গা যেন শিউরে উঠে। তারা আজীবন মরে ও অমর হয়ে থাকবে বলে উপরোক্ত কথা বলেন।
    পরে বৃত্তিপ্রাপ্ত শতাধিক কোমলমতি ছাত্র- ছাত্রীদের উক্ত মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বদরখালীতে ১৯৯১ এর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান