• Latest News

    কক্সবাজারে মহিলা আইনজীবি সমিতির সহযোগিতা পাচ্ছে নির্যাতিতরা

    প্রেস বিজ্ঞপ্তি:
    বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি কক্সবাজার সদর প্রটেকশন গ্রুপের মাসিক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সদর কমিটির সভাপতি কক্সবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরার সভাপতিত্বে সভায় জানানো হয়, গত এপ্রিল মাসে মহিলা আইনজীবী সমিতি কক্সবাজার কেন্দ্র জেলা শহরের ১৪টি নির্যাতিত নারীর অভিযোগ গ্রহণ করে ১০টির সমস্যা চিহ্নিত করেছে। এর মাঝে একটি কনডাক্ট মেডিয়েশন, একটি ফলোআপ মিটিং, একটি মামলা, তিনটি ওঠান বৈঠক, একটি সচেতনতা বৈঠক, দুটি আইন সম্পর্কে অবহিত করণ সভা করে নির্যাতন প্রতিরোধে সবাকে সোচ্ছার করার চেষ্ঠা চালানো হয়। এছাড়াও এগার জন নির্যাতিতাকে উদ্ধার করে ৭ জনকে পরিবারের সাথে সমজোতা করিয়ে দেয়া হয়। পাশাপাশি ২১ নির্যাতিতাকে আশ্রয় সহযোগিতা এবং ১০ জনকে মেডিকেল সপোর্ট ও ১৬ জনকে কাউন্সিলিং করা হয়েছে। পরবর্তীতে সবার সাথে যোগাযোগ রক্ষা করে বর্তমান অবস্থা জেনে পরবর্তী পদক্ষেপ নেয়া হয়।
    রবিবার দুপুরে অনুষ্ঠিত সভায় মতামত তুলে ধরে বক্তব্য রাখেন কমিটির সদস্য মমতাজ সফিনা আজিম, সাংস্কৃতিক কর্মী ও শিক্ষিকা বুল বুল এ জান্নাত, সাবেক ইউপি সদস্যা ইসমত আরা, ইউপি সদস্যা সাবিনা ইয়াছমিন, উম্মে সালমা খানম, অর্চনা প্রভা দে, এনজিও কর্মকর্তা বিপুল সেন, মাদ্রাসার সুপার রফিক বিন ছিদ্দিক, সাংবাদিক আমিরুল ইসলাম রাশেদ ও সায়ীদ আলমগীর।
    পুরো মাসের কর্মকান্ড ও সামনের করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি কক্সবাজার অফিসের কর্মকর্তা খুরশিদা বীথি ও মাঠ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারে মহিলা আইনজীবি সমিতির সহযোগিতা পাচ্ছে নির্যাতিতরা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান