• Latest News

    চকরিয়ায় দুই বসতঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    আবদুল মজিদ, চকরিয়া:
    চকরিয়া উপজেলার উপকুলীয় বদরখালী ইউনিয়নে চুলার আগুনে দিনদুপুরে দুটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মগনামাপাড়া গ্রামে ঘটেছে এ অগ্নিকান্ডের ঘটনা। আগুনে বসতঘর দুটির সম্পুর্নœ মালামাল পুড়ে যাওয়ায় তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
    আগুনে পুড়ে যাওয়া দুটি বসতঘর মালিক হচ্ছেন ওই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে জসিম উদ্দিন মাঝি ও মৃত নাগু মিয়ার ছেলে মোহাম্মদ পেঠান।
    স্থানীয় লোকজন জানিয়েছেন, ধারণা করা হচ্ছে পাশের একটি বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনে সুত্রপাত হলে মুর্হুতে আগুন পাশের অপর দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে মুর্হুতে জসিম উদ্দিন ও পেঠানের বাড়ি দুটি সম্পুর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
    ক্ষতিগ্রস্থ পরিবার দুটি গৃহকর্তাদের দাবি, দুটি বসতঘরে পুড়ে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। আগুন নেভাতে চেষ্টা করে অন্তত ৪ জন আহত হয়েছে।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় দুই বসতঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান