ঈদগাঁও প্রতিনিধি :
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ নির্বাচনের ভোটার নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে। নির্বাচনের খবরে বাজারবাসীর মধ্যে নানা হিসাব নিকাশ চলছে। নির্বাচন উপলক্ষ্যে প্রাথমিক কার্যক্রম হিসেবে ভোটার নিবন্ধন কার্যক্রম এগিয়ে নিচ্ছেন নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশন। কমিশনের প্রধান নির্বাচন করা হয়েছে আলহাজ্ব মাও. জসিম উল্লাহ মিয়াজীকে। নির্বাচন কমিশনাররা হলেন বজল আহমদ, রাজিবুল হক রিকো, শওকত আলম শওকত ও তারেক আজিজ। ভোটার ফরম সংগ্রহ করার শেষ তারিখ ২৫ মে আর জমা দেয়ার শেষ তারিখ ৩০ মে। মরিচ বাজারস্থ প্রধান কার্যালয়ে ভোটার ফরম সংগ্রহ ও জমা দেয়া হচ্ছে। ভোটার এলাকা নির্ধারণ করা হয়েছে উত্তরে- বাঁশঘাটা ব্রীজের দক্ষিণ প্রান্ত, দক্ষিণে- সওদাগর পাড়া ব্রীজ, পূর্বে- মিয়াজী নার্সারী এবং পশ্চিমে- মৌলভী ওবাইদুল হকের বাড়ী পর্যন্ত। উল্লেখিত এলাকার প্রকৃত দোকানদার ও ব্যবসায়ীদের মধ্যে শতাধিক ব্যক্তি ইতোমধ্যে ভোটার হওয়ার নিবন্ধন ফরম সংগ্রহ করেছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মাও. জসিম উল্লাহ মিয়াজী ও অন্যতম নির্বাচন কমিশনার শওকত আলম শওকত। এদিকে নির্বাচনী প্রচার পত্রে প্রেস ক্লাব বা সংবাদ মাধ্যমের কর্মরতরা ভোটার হতে পারবেন না। কমিশনের এমন ঘোষণায় স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। বিষয়টির ব্যাপারে উল্লেখিত কমিশনাররা বলেন, শুধু প্রেস ক্লাব বা সংবাদ মাধ্যম নয়, প্রচারপত্রে ব্যাংক-বীমা, অফিস আদালত ও অন্যান্য অনেকে ভোটার হতে পারবে না মর্মে উল্লেখ রয়েছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁও বাজার নির্বাচনের প্রস্তুতি : শতাধিক ভোটার নিবন্ধন ফরম বিক্রি
Rating: 5
Reviewed By: Unknown