• Latest News

    হাজতে আসামির মৃত্যুর ঘটনায় দুই পুলিশ বরখাস্ত


    কক্সবার্তা ডেস্ক : থানা হাজতে আসামির মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (২০ মে) বিকেল ৪টায় তাদের বরখাস্ত করা হয়।
    বরখাস্তকৃতরা হলেন- ঘটনার রাতে সিলেটের জৈন্তাপুর থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা উপ পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন ও হাজতে দায়িত্ব পালনকারী কনস্টেবল আখতার হোসেন।
    জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে থানা হাজতে মুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম বাবুর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় কর্তব্য অবহেলার দায়ে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
    স্ত্রী নাসরিন ফাতেমার মামলায় বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার হন নজরুল। পরদিন শুক্রবার সকালে থানা হাজত থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত নজরুল ইসলাম উপজেলার চিকনাগুল প্রথমখন্ড খরাগড় গ্রামের আব্দুল জলিলের ছেলে। Nb.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: হাজতে আসামির মৃত্যুর ঘটনায় দুই পুলিশ বরখাস্ত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান