চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া উপজেলার বানিয়ারছড়া বনবিটের মূল্যবান গাছ নিধন করে জমি জবর দখলের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। ফলে বেহাত হয়ে যাচ্ছে বনভূমি ও মূল্যবান সম্পদ। সম্প্রতি বানিয়ারছড়া বিট কর্মকর্তা আবুল কাসেমের নেতৃত্বে বনবিভাগ অভিযান চালিয়ে কর্তনকৃত গাছ জব্দ ও দখলে নেওয়া জমি উদ্ধার করেছে।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানায়, ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বাসিন্দা মৃত আবুল কাসেমের পুত্র শফিকুল ইসলাম (৬০) প্রকাশ শফি সওদাগর বিগত ৩০বছর পূর্বে চকরিয়ায় আসেন এবং বর্তমানে চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের হালকাকারা এলাকায় বসবাস করছেন। ওই শফিকুল ইসলাম বিগত কয়েক বছর পূর্বে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া বনবিটের পশ্চিম পাশে^ কিছু পরিমাণে খতিয়ানভূক্ত জমি ক্রয় করে বিশাল আয়তনের বনভূমি জবর দখলে নিয়েছেন। এমনকি বনায়নের মূল্যবান গাছ নিধন ও স্কেভেটর গাড়ী দিয়ে পাহাড় কেটে সমতল ভূমিতে পরিণত করছেন। অভিযোগ উঠেছে, বানিয়ারছড়া বনবিটের আওতাভুক্ত বরইতলী মৌজার ৭নং সীটের বনভূমি দাগ নং ১১০৩৫,১১০২৩, ১১০২১, ১১০২৪, ১১০২৭ এর প্রায় ৪একর পরিমাণ জমি জবর দখলে নেয় ওই শফিকুল ইসলাম।
চকরিয়ার বানিয়ারছড়া বনবিট কর্মকর্তা আবুল কাসেম জানিয়েছেন, বনভূমি দখল ও বনাঞ্চলের গাছ কাটার বিষয়টি অবগত হওয়ার পর চট্টগ্রাম বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও), সহকারী বন সংরক্ষক (এসিএফ) এর নির্দেশে অভিযান চালিয়ে স্কেভেটর গাড়ী ও কর্তনকৃত বেশ কিছু পরিমাণে গাছ জব্দ করা হয়েছে। স্কেভেটর গাড়ী জব্দ করার বিষয়ে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে এবং বনাঞ্চল থেকে গাছ টাকা ও জমি দখলের বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে। তিনি জানান, অভিযুক্ত শফিকুল ইসলাম বনভূমি থেকে উচ্ছেদ হওয়ায় বনকর্মকর্তাদের বিরুদ্ধে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছেন বলে জানান। na
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়া বনাঞ্চলের গাছ নিধন করে জমি জবর দখল!
Rating: 5
Reviewed By: Unknown