ডেস্ক রিপোর্ট : আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৩ মে) দিনগত রাত দেড়টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট বিজি ০০৩৬ (রাঙাপ্রভাত) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সোয়া ৪টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টা) জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায়ী অভ্যর্থনা জানান জেদ্দার গভর্নর যুবরাজ মিশাল বিন মজিদ বিন আব্দুল আজিজ ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
সৌদি বাদশার আমন্ত্রণে এআইএ সামিটে যোগ দিতে গত ২০ মে চার দিনের সরকারি সফরে সৌদি যান শেখ হাসিনা।
সৌদির বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আরব ও অন্যান্য মুসলিম দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা সামিটে বক্তব্য রাখেন।
এতে জঙ্গিবাদ দমনে চারটি ‘গুরুত্বপূর্ণ প্রস্তাব’ তুলে ধরেন শেখ হাসিনা। এছাড়া সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি ও অর্থায়ন বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
সাইড লাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তাজিকিস্তানের রাষ্ট্রপতি এমোমালি রাহমোনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
সফরে শেখ হাসিনা মদিনায় মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর রওজাহ মোবারক জিয়ারত ও পবিত্র মক্কায় ওমরাহ পালন করেন। এসময় তিনি দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করেন।nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চার দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
Rating: 5
Reviewed By: Unknown