ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের ঘাটাইলে ঢাকা-টাঙ্গাইল বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে ৭ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (০২ মে) রাত সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিনিময় পরিবহনের একটি বাস ঘাটাইল উপজেলার গুণকগ্রাম এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত ও ৩০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান স্থানীয়রা।
দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক মনির হোসেন। (ফাইল ছবি//বাংলা নিউজ ডটকম)
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: টাঙ্গাইলে বাস খাদে পড়ে নিহত ৭, আহত ৩০
Rating: 5
Reviewed By: Unknown