• Latest News

    উখিয়ায় ৪৭ হাজার ২৮০পিস ইয়াবা উদ্ধার : যাত্রীবাহি স্পেশাল গাড়ি জব্দ



    মোসলেহ উদ্দিন,টেকনাফ::
    কক্সবার্তা ডট কম।।
    কক্সবাজার টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি সদস্যরা সোমবার বিকাল ৫ টার দিকে কক্সবাজারগামী যাত্রীবাহি গাড়িতে তল্লাাসি চালিয়ে ৪৭ হাজার ২৮০পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় স্পেশাল যাত্রী বাহি গাড়ী নং ককসবাজার জ ১১-০১৯৫ জব্দ করা হয়।

    উদ্ধারকৃত মাদকও গাড়ীর মুল্য আনুমানিক ১ কোটি ৭৬ লক্ষ ৮২ হাজার টাকা বলে জানা গেছে।

    মরিচ্যা বিজিবি'র নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, বিজিবি'র সদস্যরা গাড়ীতে তল্লাশি চালানোর সময় অপরাধিরা পালিয়ে যায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে বলে বিজিবি জানিয়েছেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: উখিয়ায় ৪৭ হাজার ২৮০পিস ইয়াবা উদ্ধার : যাত্রীবাহি স্পেশাল গাড়ি জব্দ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান