• Latest News

    মালুমঘাট দরগাহ গেইট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত





    স্টাফ রিপোর্টার::
    কক্সবার্তা ডট কম।।
    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট ছগিরশাহ দরগাহ গেইট এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় রোকন উদ্দিন হানিফ প্রকাশ হানিফ চৌধুরী (৩৬) নামে মোটর সাইকেল চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অপর আরোহী।

    সোমবার (১৫ মে) বিকাল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হানিফ চৌধুরী পেকুয়া সদর ইউনিয়নের আন্নর আলী মাতবরপাড়ার শামসুল আলম চৌধুরী প্রকাশ শামসু মিয়ার ছেলে। আহত মোটর সাইকেল আরোহী মহিলাটি নিহতের ভাগ্নে বলে জানা গেছে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক মাইক্রো পালিয়ে গেছে। নিহতের মরদেহ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।


    প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ চৌধুরী তার ভাগ্নেসহ ডুলাহাজারা থেকে চকরিয়ার দিকে মোটর সাইকেলযোগে যাচ্ছিল। বিপরিত দিক থেকে বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী মাইক্রোবাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক হানিফ চৌধুরী মারা যান। এ সময় গুরুতর আহত হন অপর আরোহী।


    মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আহতের চিকিৎসা দেয়া হচ্ছে। ঘাতক গাড়ীটি ধরার চেষ্টা চলছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মালুমঘাট দরগাহ গেইট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান