• Latest News

    লামায় অচেতন করে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক আটক


    লামা প্রতিনিধি :
    বান্দরবানের লামা উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে ঘুমের ঔষুধ খাইয়ে ধর্ষণ করেছে আনোয়ার হোসেন ও রুবেল নামের দুই যুবক। সোমবার রাত সাড়ে ৭টায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঠান্ডা ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আনোয়ারকে আটক করে।
    ধর্ষক আনোয়ার হোসেন (২৯) ইয়াংছা নতুন পাড়া গ্রামের মোঃ হোসেনের ছেলে। এছাড়া অপরজন মোঃ রুবেল (১৯) কক্সবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
    ধর্ষিতার মা জানায়, রাত সাড়ে ৭টার দিকে তার মেয়ে বাড়ি পাশের নজীরের দোকানে শ্যাম্পু কিনতে যায়। ফিরে আসার সময় পথে ওৎ পেতে থাকা দুই যুবক আনোয়ার ও রুবেল মেয়েকে মুখ চিপে ধরে পাহাড়ে তুলে ফেলে। সেখানে পানি জাতীয় এক প্রকার ঔষুদ খাইয়ে অচেতন করে পালাক্রমে ধর্ষণ করে। অনেক খোজাখুঁজির পর মেয়ে পাওয়া যায়। এসময় ধর্ষক রুবেল পালিয়ে গেলেও আনোয়ারকে আটক করেছে স্থানীয়রা। বর্তমানে সে ইয়াংছা আর্মি ক্যাম্পের জিম্মায় রয়েছে।
    গুরুতর আহত ওই কিশোরীকে রাত ১০টায় চিকিৎসার জন্য লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনতি দেখে চমেক হাসপাতালে রেফার করে। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার সহকারী মেডিকেল অফিসার কাউছার বলেন, মেয়েটি বার বার বমি করতে চাচ্ছে। তার অবস্থা ভাল নয়। তাই রেফার করা হয়েছে।
    এবিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।pb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: লামায় অচেতন করে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান