কক্সবার্তা ডেস্ক :
চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সাতক্ষীরায় ভাইয়ের হাতে যুবক খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাজশাহী ও কুড়িগ্রামে উদ্ধার করা হয়েছে দুজনের মরদেহ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—
চট্টগ্রাম : মিরসরাই উপজেলায় নিজ বাড়ির সামনে গোলাম মোস্তফা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে বাড়ির সামনে রাস্তার ওপর স্বামীর ক্ষতবিক্ষত লাশ দেখে থানায় খবর দেন স্ত্রী। মোস্তফা করেরহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। পুলিশ জানায়, রাজনীতির পাশাপাশি মোস্তফা পোল্ট্রি ব্যবসা করতেন। ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাতে মোটরসাইলে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা হয় বলে ধারণা করা হচ্ছে। হত্যার সঙ্গে পারিবারিক বা রাজনৈতিক বিষয় জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। সাতক্ষীরা : কলারোয়ায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গতকাল ভোরে উপজেলার তরুলিয়া গ্রামে। নিহতের নাম সোহাগ হোসেন (৩৫)। তিনি ওই গ্রামের আব্দুল বারিক গাজীর ছেলে। অভিযুক্তের নাম রসুল গাজী। রাজশাহী : তানোর উপজেলায় আক্তার হোসেন (৩২) নামে এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। আক্তার উপজেলার ভাগনা গ্রামের আবদুস সাত্তারের ছেলে। পুলিশের ধারণা, রবিবার রাতে আক্তার আত্মহত্যা করেছেন। তবে আক্তারের স্ত্রী হিরার অভিযোগ, তার স্বামীকে হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। কারণ যে গামছায় আক্তারের লাশ ঝুলছিল সেটি তাদের নয়। কুড়িগ্রাম : সদর উপজেলার নেফারদরগা নামক স্থানে ধানক্ষেত থেকে জায়েদ আলী (৩২) নামে এক যুবকের লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। জায়েদ উপজেলার পশ্চিম কল্যাণ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পুলিশের ধারনা তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।pb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চট্টগ্রামে বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
Rating: 5
Reviewed By: Unknown